ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়নি দেশটির হোম অফিস। লন্ডনে আই অন টিভির আমন্ত্রণে আগামী ৩১ অক্টোবর একটি ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল তার।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে মালয়শিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর যখন আজহারী লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তখনই সেখান থেকে তার ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। কেন তাকে এই ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি, অথবা তার ভিসা বাতিল করা হয়েছে কি না এ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।
আজহারীর যুক্তরাজ্যে আসার সংবাদে ক্ষুব্ধ ছিলেন যুক্তরাজ্যের প্রগতিশীল রাজনীতি মানবাধিকার কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। জানা যায়, কাতার বিমানবন্দর থেকেই গত ১০/১২ ঘণ্টা ধরে চেষ্টা করা হচ্ছে সমস্যা সমাধানের।
আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজানুর রহমান আজহারীর বক্তব্যে ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে, যেসব বক্তব্য ঘৃণা ছড়ায় এমন অভিযোগ এসেছে।
জানা গেছে, মিজানুর রহমান আজহারী মালয়শিয়া থেকে ব্রিটেনে একটি টিভির আমন্ত্রণে আসছিলেন। আগামী ৩১ অক্টোবর রবিবার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৫টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051