গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মিকচার মেশিনের নিচে চাপা পড়ে আরিফ হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।
শনিবার রাতে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আরিফ মারা যান।
এর আগে সন্ধ্যায় উপজেলার ঘোনাপাড়া-সাজাইল আঞ্চলিক সড়কের নাওরা ভাদুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতাগ্রামের সাহেব আলীর ছেলে।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ শেষে মিকচার মেশিন নিয়ে নসিমনে তিতাগ্রামের দিকে ফিরছিলেন। নাওরা ভাদুলিয়া এলাকায় পৌঁছলে সন্ধ্যায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনে থাকা নির্মাণ শ্রমিকরা মিকচার মেশিনের নিচে চাপা পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতে চিকিৎসাধীন আরিফ হোসেন মারা যান।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051