জার্মানিতে আন্তর্জাতিক কোনও দূর ও স্বল্পপাল্লার ম্যারাথনে অংশ নিলেন বাংলাদেশি এক পরিবারের তিন সদস্য। রোববার (১০ অক্টোবর) জার্মানির বায়ার্নে ৩৫তম মিউনিখ জেনেরালি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন বাংলাদেশের হয়ে রেকর্ড ১১২টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া বাংলাদেশী শিব শংকর পাল।
একইসঙ্গে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নিলেন তার জ্যেষ্ঠ পুত্র মাক্সি শংকর পাল ও স্বল্প পাল্লায় কনিষ্ঠ সন্তান দিব্য শংকর পাল।
বিশ্বের প্রায় ১১ হাজার প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১২টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন শিব শংকর পাল। তিনি মিউনিখ অলিম্পিক স্টেডিয়ামের ফিনিশিং লাইন শেষ করেছেন ৩ ঘণ্টা ৪০ মিনিটের ব্যাবধানে।
একই ট্র্যাক পাড়ি দিতে মাক্সির সময় লেগেছে ৪ ঘণ্টার বেশি সময়। আর দিব্য অংশ নিয়েছে ১০ কিমিঃ দৈর্ঘ্যের স্বল্প পাল্লার ম্যারাথনে।
এর আগে শহরের অলিম্পিক স্টেডিয়াম থেকে শুরু হওয়া ৪২.২ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ঘুরে আবার অলিম্পিক স্টেডিয়ামে এসে শেষ হয়।
১৯ বারের মত বিশ্বখ্যাত এই মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা হাতে দৌড়াতে পেরে দারুণ খুশী ঢাকার নবাবগঞ্জের ছেলে শিব শংকর পাল।
তিনি জানান, শত সাধনার প্রিয় জন্মভূমির পতাকা নিয়ে দৌড়ানোটা সব সময়ের মতই গর্বের ও উপভোগর। ৫৬ বছর বয়সী শিব শংকর আশা করছেন তার মতই সন্তানেরা আগামীতে দেশের মান রক্ষা করতে লাল সবুজের পতাকা হাতে আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিবেন।
মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন স্থানীয় আলেকজান্ডার হির্শহয়জার। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ১৮ মিনিট ৩৮ সেকেন্ড। মেয়েদের মধ্যে অধিবাসী করিনা হারে। ৪২.৫ কিঃ মিঃ পাড়ি দিতে তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩৮ মিনিট ১১ সেকেন্ড।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051