
নেত্রকোনা প্রতিনিধিঃ সংসদ সদস্য নির্বাচিত হয়ে মা বাবার কবর জিয়ারত করলেন ডাঃ আনোয়ারুল হক।
নেত্রকোনা -২( সদর- বারহাট্রা) আসনের নব- নির্বাচিত জেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনোয়ারুল হক ১৩ ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে চুড়ান্ত ফলাফল ঘোষণার পর জুম্মার নামাজ শেষে ছুটে যান গ্রামের বাড়িতে।
নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে আতকাপাড়া গ্রামে চির নিদ্রায় শায়িত মা বাবার কবরের পাশে। এ সময় ছুটে আসেন গ্রামের মানুষ তাদের কাছের ব্যাক্তি ডাঃ আনোয়ারুল হক আসার খবরে।
পরিবারের সদস্যদের নিয়ে গ্রামবাসী এবং দলীয় স্থানীয় নেতাকর্মীরা এ সময় কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন নব- নির্বাচিত এই সংসদ সদস্য।
১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ভোট-১৬৯১৪০ পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। নিকটতম-এনসিপির কেন্দ্রীয় সদস্য মোঃ ফাহিম রহমান খান পাঠান- শাপলা কলি- ৬৬৩৪৭ভোট পেয়ে পরাজিত হয়েছেন।