মা পৃথিবীর সবচেয়ে দৃঢ় সম্পর্কের নাম। সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম। মমতা-নিরাপত্তা-নিশ্চয়তা আর আশ্রয়স্থল। মা সন্তানের অভিভাবক, পরিচালক, শ্রেষ্ঠ শিক্ষক সর্বোপরি বড় বন্ধু। মায়ের ভালোবাসার ক্ষমতা বিজ্ঞানের মাপকাঠিতে নির্ণয় করা সম্ভব নয়। মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিন নেই। মায়ের প্রতি ভালোবাসা প্রতিটি মুহূর্তের।
বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। ১৯১১ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববার মায়েদের জন্য উৎসর্গ করে পালন করা হয় 'মা দিবস'। পরে ১৯১৪ সালে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ঘটা করে এ দিবস পালন হয়ে আসছে।
ভিন্নবার্তা ডটকম/এস এস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051