মোঃ খলিলুর রহমান
মা জননী মা জননী
কেমন আছো তুমি
সুখে দুখে থাকবো পাশে
তোমার চরণ চুমি।
বিপদ এলে ভয় পাবো না
আছো তুমি হৃদে
তোমার বিনে বুক ফেটে যায়
কষ্ট খালি বিঁধে!
মোল্লা পুরুত পীর-মুরশিদের
করি যতো সেবা
নীখিল মাঝে এমন মুরশিদ
মায়ের মতো কেবা?
সুখে দুখে থাকবো পাশে
মায়ের সেবা করি
ভুলটা হলেও মাফ চেয়ে নেয়
জননীর হাত ধরি।
মামনিটা চোখ বুজিলেই
সুখটা চুকে যাবে
আর কখনো মায়ের আদর
এমন করে পাবে?
সময় থাকতে মামনিটার
মনটা সুখে রাখি
আঁচল ছায়ে মায়ের আদর
অন্তর জুড়ে মাখি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051