1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মা ইলিশ রক্ষা অভিযানে নেমে মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ১:৪৬ pm

ভোলায় মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনার সময় হামলায় ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, সদরের সহকারী কমিশনারসহ (ভূমি) পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বঙ্গেরচর এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান, পুলিশ কনস্টেবল মো. রাসেল, মৎস্য বিভাগের চুত্তিভিত্তিক মাঝি মো. বাহার ও জাকির।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহরুল ইসলাম জানান, রাতে সদর উপজেলার কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশসহ একটি দল ভোলা সদর উপজেলার মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করছিল।

রাত ২টার দিকে বঙ্গের চর এলাকায় একটি ট্রলার নিয়ে ১৫-১৬ জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় তাদের ধরার চেষ্টা করলে জেলেরা ইটপাটকেল ও লাঠি ছোড়া নিক্ষেপ করে।

এতে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), একজন পুলিশ কনস্টেবল ও চুক্তিভিত্তিক ২ মাঝিসহ মোট ৫ জন আহত হয়েছে।

পরে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে ভোলা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা-তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর রাত ১২টা পর্যান্ত মাছ শিকার, বাজারজাত, মজুদ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ