1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাহির বয়স-ফিটনেস নিয়ে যা বললেন আব্দুল আজিজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ৯:৩০ pm

ব্লকবাস্টার হিট ‘অগ্নি’ সিনেমার তৃতীয় কিস্তি নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ব্যবসা সফল হলে পরের বছর নির্মিত হয় ‘অগ্নি ২’।

দুটো সিনেমারই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

৭ বছর পর ফের ‘অগ্নি’ সিনেমার সিকুয়েল নির্মাণে আগ্রহী জাজ মাল্টিমিডিয়া। নতুন সিনেমায়ও কি কেন্দ্রীয় চরিত্রে মাহিকে দেখা যাবে?

এ প্রশ্নের জবাবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ মাহির বয়স ও ফিটনেসের প্রসঙ্গ টেনে আনলেন।

গণমাধ্যমেকে তিনি জানালেন, মাহিয়ার মাহির সেই বয়স ও বডি ফিটনেস নেই।

বিষয়টি নিয়ে বিতর্ক শুরুর আগেই বুধবার বিকেলে আব্দুল আজিজ তার ফেসবুকে এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিলেন।

মাহির ফিটনেস ও বয়সের বিষয়ে এই প্রযোজক লেখেন, ‘অগ্নির জন্য মাহির বডি ফিটনেস নেই বলতে বুঝাই নাই যে মাহি মোটা। মাহি এখনও ফিট। কিন্তু অগ্নির জন্য বডি ফিটনেস মানে নিজের এক পায়ে দাঁড়িয়ে অন্য পা মাথার ওপর তোলা। আর এই ফিটনেস মাহির নেই। যাকে অগ্নি হিসেবে নেয়া হবে, তাকে অবশ্যই এই ফিটনেস থাকতে হবে, অগ্নি হিসেবে সাইন করার আগেই। আর বয়স হয়েছে মানে নয় যে মাহির অনেক বয়স। আমি বুঝাতে চেয়েছি, মাহি যখন প্রথম অগ্নি করে তার বয়স ছিল ১৮-১৯। আমাদের এমন বয়সের অগ্নি দরকার। যে টিন এজার, কলেজে পড়ে। কিন্তু বর্তমানে মাহির বয়স ২৬-২৭। হয়তো মাহি জিম করে স্লিম হয়ে হেয়ার স্টাইল চেঞ্জ করে, বয়স কমাতে পারবে। কিন্তু, বডি ফ্লেক্সিবল করতে পারবে না। যেটা অগ্নির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মাহি যদি নিজেকে ফিট মনে করে, তবে অডিশন দিতে পারে। ’

 

অগ্নি হিসেবে মাহিকে জাজের পছন্দ বলে জানান আব্দুল আজিজ। চরিত্র মোতাবেক মাহিকে তৈরি হতেও বলেছিলেন তিনি।

আজিজ লেখেন, ‘বেশ কিছু দিন আগে মাহিকে অগ্নি হিসেবে তৈরি হতে বলেছিলাম। হয় নাই। হয়তো বিশ্বাস রাখতে পারে নাই যে জাজ আবার অগ্নি বানাবে।’

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ