1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাসের শুরুতেই আরও দুটি শৈত্যপ্রবাহ, শেষে হতে পারে বজ্রঝড়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১ ৬:৪৮ pm

ফেব্রুয়ারি মাসের প্রথমভাগে মৃদু থেকে মাঝারি ধরনের এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর মাসের শেষ ভাগে শিলাবৃষ্টি ও বিজলি চমকানোসহ বজ্রঝড় হতে পারে। ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রকাশ করা পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে। এ মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্য জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে।

এ মাসের দীর্ঘমেয়াদী কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.৭৫ থেকে ৩.৭৫ মিলিমিটার এবং গড় সূর্যের আলো ৫ থেকে ৬ ঘণ্টা থাকতে পারে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ