বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা নানা বক্তব্য দিচ্ছেন। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিসিবি। তবে ক্রিকেটারদের এমন সমালোচনা বিসিবির জন্য ভীষণ বিব্রতকতর, তা স্বীকার করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু বলতে চাই, বিব্রতকর তো একটু লাগবেই। এটা স্বাভাবিক। দু’জনই আমাদের দেশের আইকন। মাশরাফি বাংলাদেশ দলের আইকন, সফলতম অধিনায়ক, একজন কিংবদন্তি। আমি বলব, বাংলাদেশ দলকে একসময় খাঁদের কিনারা থেকে তুলে আনা... আর সাকিব তো বিশ্বসেরা। ওর কথা বলে শেষ হবে না। দু’জনই দেশের আইকন, সেরা পারফরমার, সব দিক থেকেই।’
তিনি বলেন, ‘তো ওদেরও... যেটা বলেছে, কেন বলেছে, এটা খুবই অস্বস্তিকর ব্যাপার। তবে সবাই ধরেন ভালোবাসা থাকে, ক্ষোভ থাকে, দুঃখও থাকে হয়তোবা। কোনো দুঃখ থেকে এ কথাগুলো আসছে কি না, আমি জানি। তবে কথাগুলো একটু বিব্রতকর অবশ্যই। বোর্ডের যারা আছে সবাই চেষ্টা করে। অনেক সময় সাকসেস আসে, অনেক সময় আসে না। কিন্তু একটা জিনিস কেউ বলতে পারবে না যে কেউ এখানে সময় কাটাতে আসে, সবাই কিন্তু চেষ্টা করে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051