নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফির ব্যবস্থাপনায় বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় র্ভাচুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের এমপি জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু, এমপি মাশরাফি বাবা গোলাম মুর্তজা স্বপন, টুর্নামেন্টের আর্থিক পৃষ্টপোষক ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম (ভার্চুয়াল মাধ্যম), মিনা বাজারের পরিচালক কাজী ইনাম আহম্মেদ (ভার্চয়ুল মাধ্যম) প্রমুখ।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়াল কনফারেন্সে বলেন, সুনামির মতো মাদক ছড়িয়ে পড়ছে। এই মাদক ও সাইবার অপরাধ থেকে সমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে সুরক্ষা দিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্ট তরুণদের প্রাণে নতুন উদ্যোম তৈরি করবে। তিনি এই সুন্দর আয়োজনের জন্য নড়াইলের সুযোগ্য সন্তান মাশরাফিকে ধন্যবাদ জানান।
বুধবার সকাল ১০টা থেকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ৫ দলের এ টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় নড়াইলের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকার একাদশ মাশরাফির হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশকে ৩ উইকেটে পরাজিত করে। খেলায় বিজয় সরকার একাদশের মইনুল ইসলাম সোহেল ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের অন্যন্য দলগুলো হলো নড়াইলের কৃতি সন্তান বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, চিত্রশিল্পী এস.এম সুলতান একাদশ এবং জারি সম্রাট মোসলেম উদ্দিন একাদশ।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১২ জানুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিজয়ী দল পাবে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা। বিপিএল-এর নিয়মানুযায়ী এ খেলা অনুষ্ঠিত হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051