রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১১টা ২০ মিনিটের দিকে সংবাদ পাওয়া যায়, মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। সেখানে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ১১টা ৪২ মিনিটে।
ফায়ার সার্ভিস ধারণা করছে, পুলিশের গাড়ির কোনো ত্রুটি থেকেই এ অগ্নিকাণ্ড ঘটে, জানান ডিউটি অফিসার।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051