1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মালয়েশিয়ায় ইতিহাস গড়লেন বাংলাদেশের অভিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩ ১০:৩০ pm

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপে গতকাল রাউন্ড-১ এর রেস-১ এ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন অভিক আনোয়ার। আজ রাউন্ড-১ এর রেস-২ এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এই রেসার। তাতে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে সেরা হয়ে ইতিহাস গড়েছেন তিনি।

রবিবার গ্রিড-২ এ খেলা শুরু করেন অভিক। ৫০ এর বেশি প্রতিযোগীর বিপক্ষে খেলে ২২টি ল্যাপ সম্পূর্ণ করতে এক ঘণ্টার কিছু বেশি সময় নিয়েছেন। ৩৬ বছর বয়সী অভিক তার চতুর্থ ল্যাপে ২ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়েছেন। যা তার সেরা পারফরম্যান্স।

চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী আরেক বাংলাদেশী রেসার আইমান সাদাত। তিনি আজ নিজের ক্যাটাগরিতে চতুর্থ হয়েছেন। ২১ বছর বয়সী এই রেসার তার ষষ্ঠ ল্যাপে ২ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়েছেন, যা তার সেরা টাইমিং ছিল।

এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত বাছাই পর্বে অভিক ও আইমান দুজনেই উত্তীর্ণ হয়েছিলেন। অভিক হয়েছিলেন তৃতীয়। আর আইমান নিজের ক্যাটাগরিতে অষ্টম এবং সবমিলিয়ে ১২তম হয়েছিলেন। প্রতিযোগিতায় ৫১ জন রেসার অংশ নিয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ