1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মালদ্বীপ থেকে ফিরলেন ২৬৫ বাংলাদেশি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০ ১১:৫৮ pm

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে মালদ্বীপে আটকে পড়া ২৬৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের চার্টার্ড ফ্লাইটটি হযরত রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমনাবন্দরে অবতরণ করে।

ফেরত আসা বাংলাদেশিরা পড়াশুনা ও পর্যটনসহ বিভিন্ন কারণে দেশটিতে গিয়ে আটকা পড়েন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র জানায়, মালদ্বীপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের সবার সেই দেশেই করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা রিপোর্টে কারো শরীরে প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়নি। তারা প্রত্যেকেই সেই পরীক্ষার রিপোর্ট নিয়ে এসেছেন। তারপরও সতর্কতা হিসেবে তাদের আগামী ১৪ দিন নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত ৬৩ হাজার ২৬ জনের কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। প্রাণ হারিয়েছেন ৮৪৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।

দেশে সংক্রমণ শুরুর পর থেকেই বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ভারতসহ বিভিন্ন দেশে আটকা পড়েন বহু বাংলাদেশি। তবে এই সংকটময় পরিস্থিতিতেও বিশেষ ব্যবস্থায় নাগরিকদের ফিরিয়ে আনার কাজ করছে সরকার। যার অংশ হিসেবে আজ মালদ্বীপ থেকে ২৬৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ