মালদ্বীপ চলতি বছরে (২৭ ডিসেম্বর পর্যন্ত) ১.৩ মিলিয়ন পর্যটককে স্বাগত জানিয়েছে।
রোমানিয়ার পর্যটক কনস্টান্টিন স্টেলিয়ান এমিলকে স্বাগত জানাতে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রোমানিয়ার সেই পর্যটক যিনি গুলিভায়ার হয়ে মালদ্বীপে এসেছিলেন। তাকে স্বাগত জানান মালদ্বীপের পর্যটন মন্ত্রী ড. আবদুল্লাহ মৌসুম এবং সরকার ও এমএসিএলের কর্মকর্তারা।
এমএমপিআরসি, পর্যটন মন্ত্রণালয় এবং অন্যান্য স্টেকহোল্ডারদের পক্ষ থেকে এমিলকে বিশেষ উপহার দেওয়া হয়।
এটি ছিল মি. এমিলের মালদ্বীপে দ্বিতীয় সফর। পাঁচ বছর আগে মালদ্বীপে গিয়েছিল মধু চন্দ্রিমায়। তার বর্তমান সফরে তার সঙ্গে তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।
মালদ্বীপের পর্যটন মন্ত্রী প্রথম এই বছর ১.৫ মিলিয়ন পর্যটকদের আতিথেয়তা করার লক্ষ্য নিয়েছিলেন। কিন্তু ২৭ ডিসেম্বর পর্যন্ত ১.৩ মিলিয়ন পূর্ণ হওয়ায় রোমানিয়ার সেই পর্যটকে স্বাগত জানান।
সরকারি পরিসংখ্যান অনুসারে ২৩ ডিসেম্বরের মধ্যে ১,২৭১,০২০ পর্যটক মালদ্বীপে গিয়েছিলেন। যদিও এই সংখ্যাটি ২০১৯ সালের প্রাক-কোভিড মহামারি সংখ্যার থেকে এখনো ২২.৩ শতাংশ কম, এটি ২০২০ সালের তুলনায় ১৪৩.৪ শতাংশ বৃদ্ধি। একদিনে গড়ে ৩,৫৭০ পর্যটক মালদ্বীপে যান। তারা মালদ্বীপে গড়ে ৮.৭ দিন কাটান।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051