মালদ্বীপে পাকিস্তানি সহকর্মীর হাতে মো: শাহিন নামে এক বাংলাদেশী যুবক খুন হয়েছেন।
গতকাল শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে খুন হন তিনি। নিহত মো: শাহিন বি.বাড়িয়া জেলার, বিজয়নগর উপজেলার, চানপুর গ্রামের মো: কদ্দুস মিয়ার ছেলে।
নিহত শাহিনের স্বজনরা জানান, ২৯ বছর বয়সী বাংলাদেশী যুবক মো: শাহিন মালদ্বীপের একটি খাবারের রেস্তোরাঁয় কাজ করতেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইফতারের খাবার তৈরির সময় মো: শাহিনের সাথে পাকিস্তানি যুবক আবেদের কথাকাটাকাটির একপর্যায়ে মো: শাহিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে সে। এ সময় মুখে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাতের ফলে রক্তক্ষরণ হয় শাহিনের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার অন্য সহকর্মীরা হাসপাতালে নিলে ডাক্তার শাহিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পাকিস্তানি ওই যুবককে পলাতক বলে জানায় মালদ্বীপ পুলিশ।
শনিবার সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি গ্রামের বাড়িতে জানাজানি হলে শুরু হয় আহাজারি। তার গ্রামের বাড়িতে যোগাযোগ করা হলে তার ভাই আবদুল হক বলেন, শাহিনের মৃতদেহ দেশে পাঠানোসহ দ্রুত সুষ্ঠু বিচার চান। খবর পেয়ে স্থানীয় চানপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনের বাড়িতে গিয়ে সান্ত¡না দেন তার পরিবারকে।
এ ব্যাপারে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে দূতাবাসের প্রথম সচিব মো: সোহেল পারভেজ বলেন আমরা বিষয়টি শুনেছি এবং দেখছি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051