যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তেল ক্ষেত্রের প্রায় ৯০ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের দখলে রয়েছে বলে দাবি করেছেন দেশটির তেলমন্ত্রী বাসম তোমা।
শনিবার (২০ মার্চ) স্থানীয় আরম নিউজ নেটওয়ার্কের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। সিরিয়ার তেলমন্ত্রী বলেন, দেশটির সিকিভাগ তেল ক্ষেত্রগুলোতে মার্কিন সেনারা দখল নিয়েছে। তারাই এগুলো অবৈধ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করছে।
যুক্তরাষ্ট্র এবং তার মিত্রবাহিনী রীতিমতো জলদস্যুদের মতো আচরণ করছে। এক্ষেত্রে তারা সিরিয়ার তেল সম্পদ ও সরবরাহকে লক্ষ্য করেছে, জোর দিয়ে বলেন তিনি। বাসম তোমা বলেন, দিন শেষে এসব লড়াই তো তেলক্ষেত্র দখলের তাই বোঝা যায়।
তিনি আরও বলেন, সিরিয়ার সমুদ্রসীমায় তেল ক্ষেত্রের জন্য ভালো ভবিষ্যত রয়েছে। যা শান্তি এবং স্থিতিশীল যৌক্তিক পরিস্থিতিতে আমাদের দরকার।এখানে তো সিরীয়দের অধিকার সবার আগে।
সিরিয়ার তেল ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ ৯২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সম্পদ ও সরবরাহ শোষণের দিক দিয়ে যা এর আগে কখনো ঘটেছিল বলে মনে হয় না।
২০১৯ সালের অক্টোবর মাসে উত্তর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি জানিয়েছিলেন, শ’পাচেক মার্কিন সেনা সিরিয়ায় থেকে যাবে।
যারা কিনা কুর্দি নেতৃত্বধীন বাহিনীর সঙ্গে মিলে উত্তর সিরিয়ার তেলক্ষেত্রগুলো পাহারা দিবে। এসব তেলক্ষেত্রের তেল বিক্রির আয় থেকে কুর্দিরাই প্রধানত লাভবান হচ্ছেও বলে তিনি জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছিলেন, মার্কিন সেনারা সেখানে শুধু ইসলামিক স্টেটের জঙ্গিদের ঠেকানোর জন্য অবস্থান করছে না, তারা একই সঙ্গে রুশ এবং সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধেও সেখানে পাহারা দিচ্ছে। সিরিয়া এবং রাশিয়ার বাহিনী বরাবরই উত্তর সিরিয়ার তেলক্ষেত্রগুলো পুনর্দখল করার চেষ্টা চালিয়ে আসছিল।
যার প্রেক্ষিতে ২০১৮ সালে রাশিয়া এবং সিরিয়ার মধ্যে একটি জ্বালানি সহযোগিতা চুক্তিও হয়েছিল। এই চুক্তির ফলে সিরিয়ার তেল এবং গ্যাস ক্ষেত্র উন্নয়নের অধিকার পায় রাশিয়া।
এই পটভূমিতেই প্রেসিডেন্ট ট্রাম্পের পর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও চলছে। যেসব তেলক্ষেত্র মার্কিন সেনারা পাহারা দিচ্ছে সেগুলো থেকে ফায়দা পেতে নিজেদের স্বার্থের কথা একইভাবে ঘোষণা করেছেন সেনারা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051