1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ১০:০৯ am

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা এবং মহামারি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার করোনা ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)-এর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও নিজের বাসা থেকে কাজ অব্যাহত রেখেছেন ফাউসি।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার শীর্ষে যুক্তরাষ্ট্র।

করোনা মোকাবিলায় দেশটিতে সম্মুখসারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে আসছেন ফাউসি।
ফাউসির শরীরে বর্তমানে করোনার মৃদ্যু উপসর্গ রয়েছে। তিনি করোনা টিকার দুটি ডোজ ছাড়াও দু’বার বুস্টার ডোজও নিয়েছেন।

ফাউসি করোনায় আক্রান্ত হওয়ার খবরে প্রশ্ন উঠছে, জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার ব্যাপারে। তবে এএফপি জানিয়েছে, বাইডেনের সঙ্গে ফাউসির বেশ কিছুদিন ধরে ঘনিষ্ঠ কোনো যোগাযোগ হয়নি।

সূত্র: আলজাজিরা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ