1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় না রাশিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ২:৩৭ pm

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের টেলিভিশন বিতর্ক নিয়ে রাশিয়া কোনো ধরনের মন্তব্য করতে চায় না। ভবিষ্যতে এ নিয়ে বিতর্ক এড়াতে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন থেকে মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দিমিত্রি পেসকভ বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করবে না। এ ব্যাপারে কোনো কথা বললে ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ উঠতে পারে।

পেসকভ আরো জানান, বিশ্বের অন্যান্য সব দেশেগুলোর মতো রাশিয়াও এই নির্বাচন পর্যবেক্ষণ করছে। তার মানে রাশিয়া একেবারে উদাসীন নয়। কিন্তু বিতর্ক এড়াতে মস্কো বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে চায়।

এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছিল। সেই সঙ্গে ওইসব সংস্থার দাবি, মস্কো এবারের নির্বাচনেও হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ