ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহরে দেশটির অবরুদ্ধ হয়ে পড়া সেনাদের বুধবার আবারও আত্মসমর্পণের ডাক দেয় রাশিয়া।
কিন্তু রাশিয়ার ডাকে এবারও সাড়া দেননি ইউক্রেনের সেনারা। এ অবস্থায় শহরটিতে রাশিয়া জোরদার সামরিক অভিযান চলছে।খবর রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি বলেন, এর ফলে মারিওপল শহরে স্টিল কারখানায় ইউক্রেনের সেনাদের সঙ্গে আশ্রয় নেওয়া সহস্রাধিক বেসামরিক লোক এখন রুশ হামলার মুখে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, সম্পূর্ণ মানবিক কারণে রাশিয়ার সশস্ত্র বাহিনী আবারও ইউক্রেনের সেনা এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদেরকে মস্কো সময় ২০ এপ্রিল বেলা ২টার মধ্যে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানাচ্ছে।
এর আগেও একবার রাশিয়া মারিওপল শহরে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল কিন্তু তখন ইউক্রেনের একজন সেনাও আত্মসমর্পণ করেননি।
বর্তমানে হাজার হাজার রুশ সেনা গোলন্দাজ এবং রকেট ইউনিটের সহায়তায় সামনে এগিয়ে যাচ্ছে। বলা হচ্ছে রাশিয়ার এই বাহিনী দোনবাস এলাকা মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছেন।
ইউক্রেনের সামরিক কমান্ডাররা আবারও আত্মসমর্পণ না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আজভস্তাল ইস্পাত কারখানার কাছে লড়াই চলছে এবং রাশিয়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে অভিযান চালানোর চেষ্টা করছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদালিয়াক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, মারিওপল শহরের ইস্পাত কারখানায় হামলার জন্য রাশিয়ার সেনারা বাঙ্কার বিধ্বংসী বোমা ব্যবহার করছে।
এদিকে, মারিয়াপল শহরে লড়াইরত ইউক্রেনের মেরিন সেনাদের কমান্ডার শেরহি ভোলিনা বলেছেন, তার সেনারা সেখানে শেষ দিনগুলো পার করছে।
মারিউপোলের মেয়র ভাডিম বোইচেংকো জানিয়েছেন, বুধবার ৬,০০০ মানুষকে উদ্ধারের জন্য সেখানে ৯০টি বাস পাঠাবে ইউক্রেন। তিনি বলেন, প্রায় এক লাখ মানুষ এখনো শহরে আটকে আছে।
মারিউপোলে আযভস্টাল ইস্পাত কারখানা এলাকাটিই এখন ইউক্রেনীয় প্রতিরোধের সর্বশেষ ঘাঁটি। এটির পতন ঘটলে পুরো মারিউপোল রুশদের হাতে চলে যাবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051