1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মারা গেছেন নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৭:২২ pm

চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। 

এ. কে. রাতুল শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন তার বাবার মতোই এক নিবেদিতপ্রাণ শিল্পী। তার অকালপ্রয়াণে বন্ধু, সহশিল্পী ও সংগীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। ব্যান্ডসংগীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ ও সাউন্ড ডিজাইনেও তিনি ছিলেন পরিচিত মুখ। 

বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়কদের একজন ছিলেন জসীম। সমকালীন সময়ে অ্যাকশান ধারার হিরো হিসেবে খ্যাতি ছিলো তার। অকাল প্রয়াণে আশাহত হয়েছেন লাখো ভক্ত অনুরাগী। অতীত সময়ের দিকে তাকিয়ে কেউ কেউ তাকে ‘বাংলার রজনীকান্ত’ বলেও সম্বোধন করেন! মৃত্যুকালে তিন পুত্র রেখে গেছেন জসিম। সামী, রাতুল ও রাহুল।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ