সুনামগঞ্জ প্রতিনিধি: হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে এবার পদ হারালেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল আলাল। বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, আলাল তার নিজের ফেসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিলে বিষয়টি নজরে আসে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের। এরপর তাকে বহিষ্কার করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, হেফাজত নেতাকর্মীরা দেশজুড়ে যে তাণ্ডব ও নৈরাজ্য চালিয়েছে তাদের সঙ্গে সে হাত মিলিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051