বরগুনার তালতলী উপজেলায় মামাকে কুপিয়ে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। রোববার রাত ১০টার দিকে ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামে থেকে ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।
বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন বলেন, মামির বোনকে বিয়ে করতে না পেরে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় মামাকে কুপিয়ে আহত করে ওই তরুণ। এরপর সে পালিয়ে থাকার জন্য পশ্চিম গাবতলী এলাকায় তার বাবার মামাতো ভাইয়ের বাড়িতে যায়।
কাল রাতে তাকে বসত ঘরের পাশে এক রেইনট্রি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে আত্মীয়রা পুলিশের খবর দেয়।
বিয়ে করতে না পারার লজ্জা আর মামাকে কোপানোর মামলায় ফেঁসে যাবার ভয়ে ওই তরুণ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তালতলী থানার ওসি কামরুজ্জামান জানান, রাতেই নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051