চলমান করোনা ভাইরাস সংকটের মুহূর্তে দলীয় রাজনীতির পরিবর্তে মানুষকে বাঁচানোই বড় রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘দেশের চলমান এ সংকটে দলীয় কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে বড় রাজনীতি। ত্রাণ বিতরণের নামে কোনো অনিয়ম সহ্য করা হবে না।’
সোমবার তার সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ত্রাণ বিতরণের নামে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না। এ দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের ত্রাণসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করে চলেছে একটি গণবিরোধী চক্র। ত্রাণের নামে এদের কোনো ধরনের লুটপাট সহ্য করা হবে না।’
তিনি বলেন, ‘বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সব মানুষকে ঘরে থেকেই অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে। সবাইকে জনসমাবেশ এড়িয়ে চলতে হবে।
তিনি আরও বলেন, ‘বাংলা নববর্ষের প্রাক্কালে দেশের সব রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে সামিল হতে হবে। আপনার সাহায্যের জন্য শেখ হাসিনাকে সাহায্য করুন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051