
মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনাইটেড জেনারেল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করে যাচ্ছে।
এ অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি এখনও। আগুনের সূত্রপাতের বিষয়টিও স্পষ্ট নয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ