মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিজেও আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়া (ইন্তাজগঞ্জ বাজার) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলীম (২৬) ও কান্দা শাকরাইল গ্রামের দীনেশ হালদারের ছেলে দীপক হালদার (২৫)।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাইকের দুই আরোহী। অ্যাম্বুলেন্সটি যশোর যাচ্ছিল বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051