সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সরকার সব প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা, সব ধরণের পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কর্মহীন হয়ে পড়ে দরিদ্র মানুষগুলো। এর প্রেক্ষিতে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশন ও মনপুরায় ২০ হাজার দরিদ্র ও কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর পাশাপাশি এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন তিনি। তা হচ্ছে- চরফ্যাশন পৌর শহরের না খেয়ে থাকা কুকুরগুলোকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন খাদ্য জোগান দিচ্ছেন এমপি জ্যাকব।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার ফ্যাশন স্কয়ার ও চরফ্যাশন প্রেস ক্লাবের সামনে কুকুরদের সমাগত করে খাবার সামগ্রী দেয়া হয়।
কুকুরগুলো সাধারণত চরফ্যাশন পৌরশহরের বিভিন্ন হোটেল রেস্তোরার উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে। কিন্তু করোনায় চলমান লকডাউনের কারণে চরফ্যাশন পৌর শহরেরর হোটেল রেস্তোরা বন্ধ থাকায় কুকুরগুলো খাদ্যের অভাবে পরেছে। এর প্রেক্ষিতে এমপি জ্যাকব ৭ সদস্যের একটি কমিটি কমিটির মাধ্যমে প্রতিদিন এদের খাবারের ব্যবস্থা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উল্লেখ্য,এমপি জ্যাকব ইতোপূর্বে তার ব্যক্তিগত অর্থায়নে চরফ্যাশন ও মনপুরা উপজেলায় “মানুষ মানুষের জন্যে” কর্মসূচির মাধ্যমে ২০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এমপি জ্যাকব গণমাধ্যমকে বলেন, আসন্ন রমজানের শুরুতে চলমান “মানুষ মানুষের জন্য” কর্মসূচির আওতায় আরও ২০ হাজার দরিদ্র মানুষকে খাদ্য ও রমজানের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনার আমলে তার নির্বাচিত জনপ্রতিনিধিরা বেঁচে থাকতে একজন মানুষকেও না খেয়ে মরতে হবেনা। করোনা সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ২১ নির্দেশনা সবাইকে মেনে নিজ নিজ গৃহে থাকা এবং সামাজিক দূরত্বে থাকার আহবান জানান তিনি। তিনি ইতোমধ্যে তার নির্বাচনি এলাকায় অভাবী মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ত্রাণ বিতরণ কমিটি গঠন করেছেন। এর মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা পৌছে দেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051