একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী বুধবার (২৪ নভেম্বর) দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
এর আগে গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন বলে আদেশ দেন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সুলতান মাহমুদ সিমন ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামি পলাতক থাকায় তার পক্ষে আইনজীবী ছিলেন রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আইনজীবী (ডিফেন্স লইয়ার) আবুল হাসান।
আইনজীবীরা জানান, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জেড এম আলতাফুর রহমানসহ মোট ১৫ জন সাক্ষী জবানবন্দি দেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর রায়ের জন্য দিন ঠিক করেন আদালত।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051