মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম।
আপনি অবগত আছেন যে, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো ১৯৯২ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি নিয়ে মাধ্যমিক স্তরের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ১৪টি সরকারি কলেজের পাশাপাশি প্রায় ১০০টি কলেজের ২হাজার শিক্ষক একই কোর্স-কারিকুলামে৭৫% শিক্ষকের বিএড ট্রেনিং দিয়ে আসছে।এসব কলেজ থেকে ইতোমধ্যে কয়েক লক্ষ শিক্ষক ট্রেনিং নিয়ে জাতি গঠনে অবদান রাখছে। কেবল প্রশিক্ষণার্থীদের প্রদত্ত সামান্য কোর্স ফি’র উপর নির্ভরশীল কলেজগুলো দেশের স্বাভাবিক অবস্থায়ও নিয়মিত বেতন-ভাতা দিতে পারে না। কর্মরত অধিকাংশ শিক্ষকের খন্ডকালীন কাজের উপর নির্ভর করে সংসার চলে। নভেল করোনা ভাইরাসের কারণে বিগত ১৭/৩/২০২০ থেকে প্রতিষ্ঠান বন্ধ থাকায় সকল প্রকার আযের উৎস বন্ধ রয়েছে। ফলে শিক্ষকেদের জীবন এখন চরম হুমকির মধ্যে পড়েছে। তারা না পারছে কারো কাছে চাইতে, না পারছে ক্ষুধার জ্বালা সহ্য করতে। বাড়ি ভাড়াসহ অন্যন্য খরচের ঋণের বোঝা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।সহসা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা ক্ষীণ। এমতাবস্থায় কলেজগুলো বাড়ি ভাড়াসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে চরম আর্থিক সংকটেরমধ্যে রয়েছে।যদি সরকারি সহযোগিতা না পাওয়া যায় তবে স্ব-অর্থায়নে পরিচালিত কলেজগুলো দীর্ঘমেয়াদি ঋণে জর্জিরিত হবে এবং ক্ষেত্রবিশেষ প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে হওয়ার আশঙ্কা তৈরি হবে-যা কেনো ভাবেই কাম্য নয়।
তাই, দেশের এই চরম সংকটময় মুহূর্তে অন্যন্য সেক্টরের মতো বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর জন্যও আর্থিক প্রণোদনা এবং সুদবিহীন ব্যাংক ঋণের ব্যবস্থাআগামী পবিত্র ঈদুল আযহার পূর্বেইপ্রদান করারজন্য আপনার একান্ত কৃপাদৃষ্টি আকর্ষণ করছি।
মাননীয় প্রধানমন্ত্রী,
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত কঠিন পরিস্থিতি মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও কার্যকর দিকনির্দেশনার জন্য আপনাকে স্বাগত জানাই এবং আপনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।
শুভেচ্ছান্তে
বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষে
(প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান)
কেন্দ্রীয় সভাপতি
বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি
প্রতিষ্টাতা ও অধ্যক্ষ, ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, ধানমন্ডি, ঢাকা।
ফোন : ০১৭১১-২৮৯৭৫৪
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051