নেত্রকোণার কলমাকান্দায় চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মনির মিয়া(২৪) কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোর ৬টায় নেত্রকোণার দূর্গাপুর থানাধীন বাকলজোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ এর আভিযানিক দল।
গ্রেফতারকৃত মনির মিয়া কলমাকান্দা উপজেলার জয়নগর গ্রামের মোঃ নিজামুদ্দিনের ছেলে। র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঐ ছাত্রীকে উত্যক্তের ঘটনায় বিবাদিদের বাড়িতে জানানোয় জেধের বশবর্তী হয়ে ভিকটিমকে ধান ক্ষেতে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করে মনির গংরা। পরে ভিকটিম বাদি হয়ে ৫জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামি`কে নেত্রকোণার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051