1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাদ্রাসাছাত্রের বিশেষ অঙ্গ কেটে ফেলায় হিজড়া জুঁই কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ৪:৫১ am

মাদারীপুরে মাদ্রাসাছাত্রের বিশেষ অঙ্গ কেটে ফেলার মামলায় প্রধান অভিযুক্ত হিজড়া জুঁই আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার খোঁয়াজপুর থেকে জুঁইকে গ্রেফতার করে পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গত বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার থেকে ১৮ বছরের মাদ্রাসাছাত্র ইয়াছিন আরাফাতকে জোড় করে মাইক্রোবাসে তুলে স্থানীয় হিজড়াদের ভ্যানচালক নুরু বকতি। পরে হিজড়া জুঁইয়ের নেতৃত্বে তাকে নিয়ে যাওয়া হয় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে। সেখানে ওই কিশোরকে অচেতন করে পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠে।

পরে অবস্থা খারাপ হওয়ায় রোববার সকালে একটি প্রাইভেটকারে ইয়াছিনকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার ইয়াছিনের বাবা রেজাউল মোড়ল জুঁইকে প্রধান আসামি ও অজ্ঞাত বেশ কয়েকজনের নামে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে জুঁইকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এই অমানবিক ঘটনার সঙ্গে স্থানীয় ভ্যানচালক নুরু বকতি, খুলনার হিজড়া স্বপ্না ও একজন চিকিৎসক জড়িত। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ