পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নে মো. মাঈন উদ্দিন (১৭) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে সাড়ে ১০টার দিকে ২ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া এলাকার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মো. মাঈন উদ্দিন একই এলাকার দিল মোহাম্মদের ছেলে। সে পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে ২০২৩ সালে দাখিল পরীক্ষা দিয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মো.মাঈন উদ্দিনকে লাঠি দিয়ে শরীরে আঘাত ও মারধর করেছে। শরীরের অণ্ডকোষেও আঘাত করেছে। অণ্ডকোষ ফোলা অবস্থায় পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051