
জয়পুরহাটে চারজন শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে সদর উপজেলার মুজাহিদপুর নুরানী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পর গেল রাতেই অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদকে মুজাহিদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মুজাহিদপুর গ্রামের নয়ামদ্দিনের ছেলে আব্দুর রশীদ ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, প্রতিদিনের ন্যায় রবিবার ওই চার শিশুশিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। এ সময় চার শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় শিশুদের অভিভাবক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ রাতেই আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ