
মাদক, জুয়া, চোরা-চালান, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা মডেল থানার আয়োজনে নেত্রকোনা জেলা শহরের চন্দ্রনাথ কলেজ মাঠে বৃহস্পতিবার সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন সরকারের সভাপতিত্বে এবং মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) : চম্পক দামের সঞ্চালনায় চোরাচালান; ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) স্বজল কান্তি সরকাৃর,ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক সৈয়দ শাহজাহান, জেলা কৃষক দলের সহসাধারণ সম্পাদক শাহিন আলম,
সহীদুল আলম,মোঃ আক্কাস মিয়া, মিন্টু মিয়া, মাওলানা আবুল্লাহসহ অন্যরা।
এ সময় বক্তারা পৌর শহরের ৫ নং ওয়ার্ডের মাদক, জুয়া, চোরা-চালান, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এলাকার সার্বিক চিত্র তুলে ধরেন এবং মাদক, জুয়া, চোরা-চালান, ইভটিজিং নির্মূলে পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবি জানান।