মাদকের সাথে সংশ্লিষ্ট অর্থ জালিয়াতি মামলায় রাকুল প্রীত সিংকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘টলিউড ড্রাগ মামলা’র সাথে যুক্ত কথিত অর্থ পাচারের বিষয়টি তদন্ত করছে ইডি। যে কারণে তলব করা হয়েছে রাকুলকে। এর আগে ২০২১ সালেও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা।
এই মাদকের মামলাটি ২০১৭ সালে বেশ চাঞ্চল্য তৈরি করেছিল, যখন কাস্টমস কর্মকর্তারা সঙ্গীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস এবং অন্য দুজনের কাছ থেকে ৩০ লাখ টাকার ওষুধ জব্দ করেছিল। তাদের গ্রেপ্তারের পর থেকেই বেরিয়ে আসতে থাকে টলিউড তারকাদের নাম। রবি তেজা, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, তানিশ, নান্দু, তরুণ এবং বাহুবলী খ্যাত রানা দাগ্গুবতীকে এই মামলায় এর আগে তলব করেছিল ইডি।
মামলাটির বিষয়ে একজন ইডি কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, “তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা বিভাগ থেকে ১২টি মামলা দায়ের করা হয়েছিল এবং ১১টি চার্জশিট পূরণ করা হয়েছিল। মাদক পাচারকারী প্রায় আটজনের বিরুদ্ধে তখন মামলায় চার্জশিট করা হয়েছিল। তাদের বেশিরভাগই নিম্নস্তরের মাদক পাচারকারী। আমরা আবগারি কর্মকর্তাদের সাক্ষী হিসেবে ডেকেছি। একইভাবে প্রমাণ না পাওয়া পর্যন্ত টলিউড তারকাদেরও সাক্ষী হিসেবে গণ্য করা হবে। কারণ তদন্তে তাদের নাম উঠে এসেছে। ”
রাকুলকে সর্বশেষ দেখা গেছে অজয় দেবগনের থ্যাংক গড সিনেমায়। সামনে ছাত্রিয়ালি, আয়ালান, ইন্ডিয়ান ২’তে দেখা যাবে তাকে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051