সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী সরদারকে (২৫) কারাগারে না পাঠিয়ে বাড়িতে প্রবেশনে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। তবে এই সময় তাকে পাঁচটি শর্ত পালনের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ইয়াসমিন নাহার যুগান্তকারী এ আদেশ দেন।
প্রবেশনে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী সরদার সদর উপজেলার ভাদড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে। এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ টি এম ফখরুল আলম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শামছুল বারী।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. এ টি এম ফখরুল আলম জানান, মঙ্গলবার জি আর ৪৩/১৫ (টিআর ২৯/১৬) নম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে আসামি হাসান আলী সরদারকে এক বছরের প্রবেশন দেওয়া হয়েছে। তবে আসামিকে পাঁচটি শর্ত মানতে হবে। শর্তগুলো হলো- কোনরুপ মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করবে না, কোনো খারাপ সঙ্গীর সাথে মিশবে না, প্রবেশনকালীন সময়ে ১০টি গাছ রোপণ করতে হবে, পিতা-মাতার সেবা করতে হবে, সপ্তাহে কমপক্ষে একদিন মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। তবে প্রচারণার সময় কি কি উল্লেখ করতে হবে তাও রায়ে উল্লেখ করা হয়েছে। শর্তগুলো ভঙ্গ করলে তাকে আবারো কারাগারে যেতে হবে বলে আদেশ দেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী আরো বলেন, সাতক্ষীরার আদালতের এটি একটি উল্লেখযোগ্য আদেশ। এদিকে, সাজাপ্রাপ্ত আসামি শর্তগুলো মানছে কি-না তা তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা সমাজসেবা অফিসের প্রবেশনাল অফিসারকে। তিন মাস পর পর সমাজসেবা প্রবেশনাল অফিসারকে আদালতে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার আদেশও দেওয়া হয়েছে আলোচিত এই রায়ে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051