1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ৩:২৪ pm

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওয়ালিদ হোসেন জানান, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে এক হাজার ২১৬ পিস ইয়াবা, ১১২ গ্রাম হেরোইন, ২৭ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ৫৪ বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ, ২৪ ক্যান বিয়ার ও নয়টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ