অবশেষে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) সুশান্তের এই প্রেমিকাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে মাদক মামলায় গ্রেফতার হন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। ইতোমধ্যে রিয়া ও সৌভিককে জিজ্ঞাসাবাদ করছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জিজ্ঞাসাবাদে রিয়া ও সৌভিক বলিউডের বহু অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাদকচক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন। এনসিবির কাছে প্রায় ২৫ জন বলিউড তারকার নামও প্রকাশ করেছেন রিয়া। বলিউডের এসব তারকার বেশকিছু পার্টিতে মাদকের যোগান রাখা হয়। রিয়া বাড়িতে গাঁজার যোগান রাখতেন। সেই গাঁজা দীপেশ সাওয়ান্তকে দিয়ে আনাতেন যা সুশান্তকে সরবরাহ করা হতো।
রিয়ার ওই স্বীকারোক্তির ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে এনসিবি। ওই তালিকায় পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের নাম রয়েছে । সরকার বিরোধী দলেরও নেতা রয়েছেন তালিকায়। আগামী কয়েকদিনের মধ্যে এসব ব্যক্তিত্বকে ডেকে এনে জেরা করা হতে পারে। এছাড়া বলিউডের যেসব পার্টিতে মাদকের চালান হতো সেখানে রিয়ার কি ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখছে এনসিবি।
রিয়ার এমন স্বীকারোক্তির বিষয়ে তার আইনজীবী সতীশ মানসিন্দে বলেন, সুশান্তের জীবনে রিয়া আসার অনেক আগে থেকেই তিনি মাদক নিতেন। রিয়া এমনকি এও জানতেন যে ২০১৬- ২০১৭ সালে কেদারনাথ এর শুটিং চলাকালীন তিনি নিয়মিত গাঁজা খেতেন। রিয়া তার জীবনে আসার পর তিনি মাদকাসক্ত হয়েছিলেন এমন নয়। চিকিৎসকের বারণ সত্ত্বেও সুশান্ত মাদক নিতেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051