মাতুয়াইলে ভুষির মিলে অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, মাতুয়াইলে একটি ভুষির মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সংবাদ পায় ৯টা ৩৮ মিনিটে। খবর পাওয়া মাত্রই ৯টা ৫২মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পোঁছায়।
পর্যায়ক্রমে আরও এক ইউনিট ঘটনাস্থলে গিয়ে মোট দুই ইউনিট কাজ করছে বলে জানান তিনি। এছাড়া আগুন লাগার সূত্রপাত এবং হতাহতের কোন খবর এখনও পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051