মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মো. লোকমান হোসেন নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে লোকমান হোসেন বাড়ি থেকে বের হন। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। সারা রাত সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন পরিবারের লোকজন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পথচারীরা সাটুরিয়া থানার দিঘলিয়া ইউনিয়নের সীমান্ত এলাকার মাঠে লাশ দেখতে পেয়ে সাটুরিয়া থানায় খবর দেয়। এরপর এসআই মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এসআই মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051