1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪৭ pm

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের বাংরোড গ্রামের ভুল্লী নদীতে পাথর কুড়াতে গিয়ে মাটিতে চাপা পড়ে আঁখি (১০) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি উপজেলার বাংরোড গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা পেশায় নছিমনচালক।

এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান। তিনি বলেন, তার এলাকার পাঁচ বছরের এক শিশু ধর্ষণের পর খুন হয়েছে। এ শোকের মাঝে আরেক শিশুর অপমৃত্যুর ঘটনায় এলাকা নিস্তব্ধ হয়ে পড়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আঁখি ও তার বোনসহ গ্রামের একদল শিশু-কিশোর নদীতে পাথর কুড়াতে গিয়ে যায়। ওই সময় নদী খননের কাজ চলছিল। নদীর তীর ভেঙে নিচে পড়লে মাটিতে চাপা পড়ে আঁখি মারা যায়। পরে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ভুল্লী থানার ওসি এসএম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ