জেলার গোয়ালন্দে মাটিবাহী ট্রাকচাপায় আফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। নিহত আফিয়া আক্তার দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার আয়জল বেপারীর মেয়ে।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পাশে পদ্মা নদীর চর থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করছে। ওই মাটিবাহী ট্রাকের চাপায় রোববার বিকেলে আফিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, একটি শিশু ভ্যান থেকে পড়ে গেলে পেছনে থাকা ট্রাকচাপায় শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
তিনি বলেন, এরআগে, আমি দিনের বেলায় ট্রাক চলাচল বন্ধ করেছিলাম। তবে আবার যে দিনের বেলায় ট্রাক চলছে আমার জানা ছিল না।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। তবে দুর্ঘটনাটি মহাসড়কে ঘটেনি, ভেতরের রাস্তায় ঘটেছে। যে কারণে এ বিষয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ আইনি পদক্ষেপ নেবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051