মাঝ দরিয়ায় নাও ভাসাইলি
সেই যে গ্যাছোস কবে,
আইলি না তো ফিইরা ঘাটে
ফিরছে আর সবে৷
দিন যায়, রাত যায় কাইট্যা
যায় যে বারো মাস,
তুই বিনে সাথী হারাইয়া
আমার একলা ঘরে বাস৷
হর সন্ধ্যা বাতি জ্বাইলা
ঘাটে বইয়া রই,
নৌকা তোর ঘাটে আসেনা
রইলি রে তুই কই৷
বাতি'র ত্যাল যায় ফুরায়ে
আঁধার করে ম্যালা,
চান্দের আলো মেঘের আড়ালে
লুকোচুরির খেলা৷
ইশান কোনে কালো ম্যাঘ
বুক ধরপর করে,
পরাণ মাঝি পাল তুলে দে, হাল ধর
নাও বাও জোরে৷
উজান গাঙের মাঝিরে তুই
চাইবি কবে ফিরে,
একলা আমি পইড়া আছি
ছাউনি ভাঙ্গা নীড়ে৷
চান্দের আলো ফকফকাইয়া
ঢোকে ঘরের মাঝে,
আইবি কবে ওরে সুজন মাঝি
পথ চাইয়া দিন যে গেল সাঁঝে৷
লেখক : সভাপতি, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051