1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাওলানা গোলাম সারোয়ার সাঈদী আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ৮:৫৪ am

অবশেষে চলেই গেলেই গেলেন লাখ লাখ তরুণের প্রেরণার উৎস, বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার, আড়াইবাড়ী দরবারের সম্মানিত পীর ও মুফাসসির অধ্যক্ষ মাওলানা গোলাম সারওয়ার সাঈদী।

আজ (২১ নভেম্বর) রাত ৪.১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মুহতারামের নামাযে জানাজা আজ বাদ আছর আড়াইবাড়ি কামিল মাদ্রাসা কসবায় অনুষ্ঠিত হবে।

তরুণ বক্তা ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ কামরুল হাসান শাহীন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এতথ্য জানিয়েছেন।

এ বিষয়ে আমেরিকা প্রবাসী সাংবাদিক ইমরান আনসারী জানিয়েছেন, কসবার আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, পীরসাহেব গোলাম সারোয়ার সাইদীর বড় ভাই, যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমার অত্যন্ত ঘনিষ্ঠ বড়ভাই গোলাম কিবরিয়া সাইদী এ খবর জেনে কেঁদে কেঁদে আমাকে মৃত্যুর খবরটি নিশ্চিত করলেন। বললেন ভাই, আমার ছোট ভাই (গোলাম সারোয়ার সাইদী) এই ৫২ বছরে এতো মানুষের কাছে যেতে পেরেছে যা আমি ধারণাও করতে পারেনি। বাবা মারা যাবার পর মাদ্রাসাটিকে কেন্দ্র করে আমার ভাই কসবায় একটি ফুলের বাগান সাঁজিয়েছিল, আমি এ বাগান কিভাবে রক্ষা করবো।

প্রসঙ্গত, আড়াইবাড়ি দরবার শরীফের পীরসাহেব গোলাম সারোয়ার সাইদী তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তিনি পবিত্র কোরআন ও হাদীসের আলো ছড়িয়ে তরুণ প্রজন্মের প্রিয় পাত্র হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ভক্তরা তার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লার দরবারে তার জন্য দোয়া করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ