ভারতের ছত্রিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে ২২ ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। এখনো নিখোঁজ রয়েছেন এক জওয়ান।
শনিবার গোপন সূত্রে মাওবাদীদের ঘাঁটির খবর পেয়ে বিজাপুরের তারেম এলাকার সিলগার জঙ্গলে অভিযান চালাতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
রবিবার দুপুরে বিজাপুরের পুলিশ সুপার কমললোচন কাশ্যপ স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ছত্তিশগড়ের সুকমা-বিজাপুর সীমান্তে মাওবাদী হামলায় ২২ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন ৩১ জন।’
এই সময় জানায়, সিআরপিএফ এবং রাজ্য পুলিশের এসটিএফ-সহ যৌথ বাহিনী অভিযান চালাচ্ছিল। তল্লাশির খবর পৌঁছে গেলে গা-ঢাকা দিয়েই অতর্কিত নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় মাওবাদীরা।
ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি জানান, সুকমা ও বিজাপুরের সীমানায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তখনই তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা।
এর আগে গত ২৩ মার্চ নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বাসে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি হামলা চালায় মাওবাদীরা। এতেও প্রাণ যায় পাঁচ ডিআরজি জওয়ানের।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051