ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার যোগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান (২৩) ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের রবিউল্যার ছেলে মমিনুর রহমান (২৮)। মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সকালে যোগিহুদা গ্রাম থেকে ইজিবাইক চালক জিসান মোটরসাইকেল যোগে পার্শবর্তী লেবুতলা গ্রামে যাচ্ছিলেন। তিনি সস্তার বাজারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সকাল সাড়ে ১১ টার দিকে একই উপজেলার গয়েশপুর গ্রামের মোড়ে বাশ বোঁঝায় ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কায় দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকের আরোহী বড়বাড়ি গ্রামের মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আলী হোসেন নামের আরেকজন। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051