চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার কাতার-ক্যানেডা (কিউসি) ভবনের কাতার অংশের ১১তম তলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন মহিলা জামায়াতের ১১জন কর্মীকে আটক করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ভবনের ভাড়াটিয়া হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিসের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুস সালামের বাসা থেকে গোপন বৈঠক চলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। ওই বাসা থেকে কিছু বই ও টাকা উত্তোলন করার রশিদ উদ্ধার করা হয়েছে। আটক নারী জামায়াত কর্মীদের বিষয়ে যাচাই বাছাই চলছে। এই মুহুর্তে তাদের নাম ঠিকানা বলা যাবে না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। অভিযান অব্যাহত রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051