1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মহিলা কারারক্ষির আত্মহত্যা

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ১০:৩১ pm

ঝিনাইদহে শোভানা খাতুন (৩৭) নামে এক মহিলা কারারক্ষি আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে শহর সংলগ্ন রাউতাইল গ্রামে ননদের বাসায় তিনি আত্মহত্যা করেন। শোভানা খাতুন কুষ্টিয়ার কুমারখালী এলাকার মাসুদ আহম্মেদের স্ত্রী। জানা গেছে, দুপুর দুইটার দিকে ঝিনাইদহ কারাগারে তার ডিউটি ছিল। সময় পার হয়ে গেলেও কর্মস্থলে না আসায় তার বাসায় গিয়ে জানতে পারে শোভানার লাশ হাসপাতালে।

খবর নিশ্চিত করে ঝিনাইদহ কারাগারের জেলার মোঃ শরিফুল ইসলাম জানান, শোভানা ২০২২ সালের এপ্রিল মাসে ঝিনাইদহ কারাগারে যোগদান করেন। বুধবার দুপুরে তার কারাগারে ডিউটি ছিল। বেলা আড়াইটা পর্যন্ত না আসায় তাকে ফোন দেয়া হয়। ফোন রিসিভ না করায় তার বাড়িতে পাঠানো হয়। পরে জানা যায় শোভানা আত্মহত্যা করেছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় শোভানা আত্মহত্যা করতে পারে বলে জেলার মোঃ শরিফুল ইসলাম জানান। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ