মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলার ঘিওর উপজেলার পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। রাতে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান ওসি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051