কিশোরগঞ্জ জেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলে ২৬ মার্চ নিকাল ৩ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা ' র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রাসেল শেখ। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, এডভোকেট দোলন ভৌমিক, বীরমুক্তিযোদ্ধা মোঃ আসাদুল্লাহ। সভাশেষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051